রাজশাহী রয়্যালস গতকাল শনিবার রাতে সিলেট থান্ডার্সকে ৬ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের সেরা চারে খেলা নিশ্চিত করেছে। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবারের আসরে প্রথম দল হিসেবে সেরা চারে উঠে আসে।
আফিফ হোসেন ও লিটন দাসের ব্যাটেই মূলত রাজশাহীর জয়টি অনায়াস হয়ে ওঠে। আফিফ ৪৬ ও লিটন ৩৬ রান করেন। ১০ খেলা শেষে রাজশাহী ও চট্টগ্রাম সাতটি করে জয়ের সুবাদে সমান ১৪ পয়েন্টে আছে। তবে নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজশাহী।
সিলেট পর্বের শেষ দিনে গতকাল রাতের এ খেলাটিতে রাজশাহীকে ১৪৪ রানের লক্ষ্য দেয় সিলেট। রাজশাহী ১৫ দশমিক ১ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৫ রান করে জয় তুলে নেয়।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট থান্ডার: ২০ ওভারে ১৪৩/৬ (মিঠুন ৪৭, রাদারফোর্ড ২৫, ফ্লেচার ২৫, মজিদ ১৬, মিলন ১৩*, অলক ২/১৪, আবু জায়েদ ১/২৯, ইরফান ১/১৮০।
রাজশাহী রয়্যালস: ১৫ দশমিক ১ ওভারে ১৪৫/৪ (আফিফ হোসেন ৪৬, লিটন ৩৬, শোয়েব মালিক ২৭, নওয়াজ ১৭*, ইরফান শুক্কুর ১০; দেলোয়ার ২/১১, রাদারফোর্ড ১/৩১)।
