অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০০:১২

অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানিয়েছেন, ৩ হাজার সৈন্য মোতায়েন করা হবে। দেশটিতে গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানলে ২৩ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা আশংকা করছেন, নিউ সাউথ ওয়েলসে দাবানলের পরিস্থিতি আরো ভয়াবহ আকারে রূপ নিতে পারে। শনিবারের দাবানলে অনেক বাড়ি ধ্বংস ও কয়েক হাজার বাড়ির বিদ্যুত্ লাইন বিচ্ছিন্ন হয়েছে। ইতোমধ্যে ১৫ শ’ বাড়ি ধ্বংসের রিপোর্ট পাওয়া গেছে। —বিবিসি