আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
রবিবার শেখ হেলালের পক্ষ থেকে কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশরত্ম শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশে পরিণত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির।
ইত্তেফাক/জেডএইচ
