আসুসের সুপার সিরিজের রে-ট্রেসিং গ্রাফিক্স কার্ড

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২০:৫৮

তাইওয়ানিজ টেক জায়েন্ট আসুস, বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের মাধ্যমে নিয়ে এসেছে এনভিডিয়া সুপার সিরিজের রে-ট্রেসিং গ্রাফিক্স কার্ড। আসুস অটো এক্সট্রিম টেকনোলজি সমর্থিত আরওজি, ডুয়াল এবং টার্বো তিনটি সংস্করণের আরটিএক্স ২০৭০এস এবং ২০৮০এস কার্ড পাওয়া যাচ্ছে দেশের বাজারে। এনভিডিয়া আরটিএক্স গ্রাফিক্স কার্ডগুলো গেমে অথবা ৩ডি গ্রাফিকাল কাজে রিয়াল টাইম রে-ট্রেসিং বা রিয়াল টাইম আলোর প্রতিফলন, ছায়া, আলোর গতিবিধি দেখাতে সক্ষম। আসুস আরওজি স্ট্রিক্স আরটিএক্স ২০৭০এস এবং ২০৮০এস ওএইটজি (ও৮জি) গেমিং এবং স্ট্রিক্স আরটিএক্স ২০৭০এস এবং ২০৮০এস এএইটজি (এ৮জি) এই কার্ডগুলো যে কোনো ইম্পোর্ট টাইটেলের গেমে ১৪৪ ফ্রেমস দিতে সক্ষম। এখানে ও৮জি হলো ওভারক্লকড সংস্করণ এবং এ৮জি হলো অ্যাডভান্সড সংস্করণ। আসুস ডুয়াল এবং টার্বো গ্রাফিক্স কার্ডের দাম শুরু হচ্ছে ৫৯ হাজার টাকা থেকে। অন্যদিকে আরওজি গ্রাফিক্স কার্ডগুলোর সর্বনিম্ন দাম ৬৮ হাজার টাকা থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইটে।