ঘুষ লেনদেনের মামলায় জামিন পাননি পুলিশের সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান মিজান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস রবিবার এই আদেশ দেন।
একই আদালত অবৈধ সম্পদ অর্জনের মামলায়ও ডিআইজি মিজানের জামিন নাকচ করে দেন। মিজানের পক্ষে এহেসানুল হক সমাজী ও বাছিরের পক্ষে কবির হোসাইন শুনানি করেন। আর দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।
এদিকে ঘুষ লেনদেনের মামলায় মিজান ও বাছিরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। আগামী ৯ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রেখেছে আদালত।
ইত্তেফাক/জেডএইচ
