উদ্ভট নামের নাটকের সঙ্গে অভিনয় অঙ্গনের কেউ নেই। শক্ত হাতে এদের নিয়ন্ত্রণ করা উচিত। ইউটিউবে শুধু ভিউ পাওয়ার জন্য নাটকের নাম পরিবর্তন করে দেওয়া হয়। আমি জামাই বিড়ম্বনা নামে একটি নাটকে অভিনয় করেছি। ইউটিউবে দেখি সেই নাটকের নাম ছেঁচড়া জামাই। ২০১৯ সালে এক হিসেবে দেখলাম, এক ঘণ্টার নাটক করেছি ১০২টি। ধারাবাহিক নাটক তো আছেই। এ কারণে মান ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ইউটিউবে এসব নাটক আবার একেকবার একেক নামে আপলোড করা হচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ। এই চক্রকে এখনই নিয়ন্ত্রণ করতে হবে।
নাটকের নাম পরিবর্তন করে ইউটিউবে পোস্ট করার নেতিবাচক দিক প্রসঙ্গে অভিনেতা আ খ ম হাসান
