‘চ্যালেঞ্জ সামলাতে পারবে বার্টি’

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৩২

গেল বছর ফরাসি ওপেন শিরোপাজয়ী, নারীদের টেনিসে বিশ্ব র্যাংকিংয়ে সেরা খেলোয়াড়ও অ্যাশলে বার্টি। এমন খেলোয়াড়ের সামনে চ্যালেঞ্জ না এসেই পারে না। তবে সাবেক অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জার্মান তারকা এঞ্জেলিক কেরবারের অভিমত, চাপ সামলানোর ক্ষমতা আছে অজি খেলোয়ার বার্টির।

২০১৯ অজি ওপেনে গড়পড়তা অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় হিসেবেই মাঠে নেমেছিলেন বার্টি। তবে গেল বছর ফরাসি ওপেনে শিরোপাজয় আর টেনিস র্যাংকিংয়ে শীর্ষে ওঠার পর পরিস্থিতিটা পালটে গেছে তার। বিশাল প্রত্যাশার চাপ নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন তিনি। এ ব্যাপারে কেরবার বলেন, ‘সে সবসময়ই কঠিন প্রতিপক্ষ। দারুণ একজন খেলোয়াড়, মানুষ হিসেবেও অসাধারণ। তার শীর্ষে ওঠায় বেশ খুশি হয়েছি আমি। সে কঠোর পরিশ্রম করেছে। র্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শুরু করাটা সব সময়ই কঠিন, কিন্তু আমি মনে করি সে দারুণভাবেই ব্যাপারটা সামলে নেবে।’