স্পোর্টস রিপোর্টার
সাইফ স্পোর্টিং ক্লাব ফেডারেশন কাপ ফুটবলে বাজে রেজাল্ট করায় দলের মালদ্বীপের কোচ মোহাম্মদ নিজামকে বরখাস্ত করে। নিজাম দলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে পারছেন না। বরখাস্ত করার দুই দিনের মধ্যেই ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচকে দলে নিয়েছে। এই কোচ আগেও ঢাকায় কাজ করে গেছেন আবাহনীর হয়ে। দুই বছর আগে কাজ করে যাওয়া দ্রাগো মামিচ এরই মধ্যে ঢাকায় এসেছেন বলে জানা গেছে। তবে নতুন কোচ নিয়োগের বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সাইফ স্পোর্টিং ক্লাব। মামিচের সঙ্গে সহকারী হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রাম আবাহনী হতে বাদ পড়া কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।
