স্পোর্টস ডেস্ক
অনেকদিন হলো সময়টা ভালো যাচ্ছে না চান্দিকা হাতুরুসিংহের। এবার তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এসএলসির বিরুদ্ধে মামলা ঠুঁকে দিয়েছেন। প্রধান কোচের পদ থেকে অপসারিত এই লঙ্কান কোচ চানি্ক হাতুরুসিংহে বোর্ডের কাছ থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করলেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়া হয়েছিল হাতুরুসিংহেকে। তারপরেই চুক্তির নিয়মভঙ্গের অভিযোগে বোর্ডের কাছে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি তার। শ্রীলঙ্কান গণমাধ্যম দ্য আইল্যান্ড এই খবর প্রকাশ করেছে। হাতুরুসিংহে ও এসএলসির চুক্তির মেয়াদ শেষ হতে আরো দেড় বছর বাকি ছিল। তার আগেই কোচের পদ থেকে সরিয়ে দেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সম্মান কলুষিত হয়েছে বলে দাবি এনেই পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
হাতুরুসিংহে মামলা করেছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। আর এর শুনানি হবে সুইজারল্যান্ডের জেনেভায়। হাতুরুসিংহে এরই মধ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরে গেছেন। সেখানে তিনি নিজের আইনজীবীর সঙ্গে মোকদ্দমার প্রস্তুতি নিচ্ছেন। এসএলসি, ছয় মাসের ক্ষতিপূরণ দিতে রাজি তারা। অপসারণের সময়ে মাসিক ৬০ হাজার মার্কিন ডলার বেতন পেতেন হাতুরুসিংহে।
বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্স করেছিল শ্রীলঙ্কা। এরপরই দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো মন্তব্য করেছিলেন, হাতুরুসিংহে প্রয়োজনের অতিরিক্ত বেতন পাচ্ছেন। তারপরে হাতুরুসিংহসহ শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অন্যান্য সাপোর্ট স্টাফকেও ছাঁটাই করা হয়। এরপর সম্প্রতি হাতুরুসিংহের অর্ধেক বেতনে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পুনরুদ্ধারে রাজি হয়ে যান মিকি আর্থার। যিনি কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট থেকে চাকরি খুইয়েছিলেন।
