তালায় বাস খাদে আহত ১৫

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৩৪

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। রবিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাকদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।