তাড়াশ-রাণীহাট আঞ্চলিক সড়ক
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উপজেলার সড়ক ও জনপথ বিভাগের তাড়াশ-রাণীহাট আঞ্চলিক সড়কের কহিত মোড় সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে আতঙ্কে বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা ছাদের ভাঙা জায়গায় গাছের ডালের সঙ্গে লাল কাপড় বেঁধে নিশান উড়িয়ে রেখেছেন। কিন্তু তারপরেও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। সরেজমিনে দেখা গেছে, ঐ ব্রিজের মাঝখানের ভাঙা অংশ আগেই স্টিল সাটার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরপর স্টিল সাটারের পাশেই ভেঙে লোহার রড বেড়িয়ে গেছে। ব্রিজের ওপর এক পাশ দিয়েই চলছে ছোটো- বড়ো সব ধরনের যানবাহন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ব্রিজটির ছাদ ড্যামেজ হয়ে গেছে। শিগিগরই পুরো ছাদ স্টিল সাটার দিয়ে ঢেকে দেওয়া হবে।
