সিলেট অফিস
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, রোটারিয়ানদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত রয়েছে। এজন্য তারা পরের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকেন। রোটারিয়ানদের অর্থের চেয়ে বড়ো মন।
সিলেটে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের দুই দিনব্যাপী কনফারেন্স ‘সমারোহ’ সম্পন্ন হয়েছে শনিবার। দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে কনফারেন্সের সমাপনী দিনের বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের গভর্নর লে. কর্নেল এম আতাউর রহমান পীরের সভাপতিত্বে কনফারেন্সের বিশেষ অধিবেশনে অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের সাবেক ডিরেক্টর ও আরআই প্রেসিডেন্টের প্রতিনিধি রোটারিয়ান পিটি প্রভাকর, রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮১ এর গভর্নর রোটারিয়ান খায়রুল আলম, পিডিজি রোটারিয়ান ড. মীর আনিসুজ্জামান প্রমুখ।
