চট্টগ্রাম অফিস
নগরীর চান্দগাঁও এলাকা থেকে রবিবার হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে মো. মামুন(২৪)। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ২০১৯ সালের ১১ মে নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা মদিনা মসজিদ এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসা বুবলী আক্তারকে(২৮) গুলি করে দুর্বৃত্তরা। এতে তার মৃত্যু হয়। ঐ সময় ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে মামুনকে প্রকাশ্যে কিরিচ হাতে এগিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনায় বুবলীর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শাহ আলম হত্যাকাণ্ডের ছয় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যায়।
