চট্টগ্রামে দুই শিল্প কারখানাকে জরিমানা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৩৯

চট্টগ্রাম অফিস নগরীতে তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে দুটি শিল্প কারখানাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। রবিবার পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এই আদেশ দেন। কারখানা দুটির মধ্যে নগরীর সিইপিজেডে ডাফ চিটাগং এক্সেসরিজ লিমিটেডকে তিন লাখ ৮৪হাজার টাকা এবং নাসিরাবাদে এক্সপোর্ট প্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭২হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক(মেট্রো) সংযুক্তা দাশ গুপ্তা বিষয়টি নিশ্চিত করেছেন।