ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় নিহত এক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪০

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় আইয়ুব আলী দুলু (৫৮) নামে এক টিন দোকানের ম্যানেজারের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ঈশ্বরদী জংশন ষ্টেশনের ইয়ার্ডে এই দূর্ঘটনা ঘটে। সে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়মবাড়িয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, ঈশ্বরদী রেল ইয়ার্ডে ট্রেন সান্টিং এর সময় একটি ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে নীচে পড়ে যায় সে। এতে তার ডান হাত কাটা পড়ে এবং মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঈশ্বরদী রেল থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।