বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে অস্ত্রগুলিসহ আটক দম্পতিকে রবিবার দিনাজপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে সীমান্ত এলাকার কাটলা বাজার থেকে একটি ওয়ান সুটারগান ও এক রাউন্ড গুলিসহ মমিনুর ইসলাম মনির (৩৪) এবং তার স্ত্রী মনিরা আক্তারকে (২৬) আটক করেছে র্যাব-১৩। গ্রেফতারের পর তাদের বিরামপুর থানায় সোপর্দ করা হয়। র্যাব-১৩ কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
