ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়িদের হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। রবিবার ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর আগে জুয়া আসরের মূল হোতাদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছিল সাংবাদিকরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহসভাপতি সিরাজুল ইসলাম কিসলু, আব্দুল আলীম আকন্দ, সাবেক সহসভাপতি আতোয়ার রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা। এ সময় একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট।
