ফুলবাড়ীতে অস্ত্র-গুলি গাঁজাসহ গ্রেফতার এক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে পাঁচ কেজি গাঁজাসহ মনছুর আলী (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বলারহাট বাজার থেকে গ্রেফতারের পর রবিবার ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয় তাকে। মনছুর উপজেলার গজেরকুটি গ্রামের আমিন উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।