গণপিটুনিতে নিহত এক থানায় হত্যা মামলা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪১

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের মধুখালীতে অটো চুরি করে পালানোর সময় গণপিটুনিতে মনির হোসেন নুরু (৩৮) নামে একজন নিহতের ঘটনা ঘটেছে। রবিবার ভোরে উপজেলার জাহাপুর ইউনিয়নের এলাহীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার করিমপুর এলাকায় ফেলু শেখের ছেলে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মধুখালী থানা পুলিশ ও জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মো. ইসহাক আলী জানান, ভোরে শিকল কেঁটে অটো নিয়ে পালানোর সময় স্থানীয়রা নুরুকে গণপিটুনি দেয়। তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিত্সারত ডাক্তার তাকে মৃত বলে জানান।

নিহত নুরুর বাবা ফেলু শেখ জানান, তার ছেলে নুরু অটো রিকসা চালক ছিল। সে অটো রিক্সা চালিয়ে তার সংসার চলতো।

মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, একটি অটো চুরি করে পালানোর সময় জনতার গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। মামলা হয়েছে, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।