কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ফিরোজা অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) তৃতীয় বর্ষের ছাত্র রাজিব হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে শহরের কালীবাড়ি সড়কে নিহতের সহপাঠী ও এলাকাবাসীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের লেকচারার মাসুদুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি গোলাম হোসেন, সাবেক সভাপতি কাজী খলীলুর রহমান, অ্যাডভোকেট আল আমিন, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম প্রমুখ। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। রাজিব কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই তেরহাসিয়া গ্রামের আবেদ আলীর ছেলে।
