কটিয়াদীতে সিএনজি উলটে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪২

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলায় বাসের ধাক্কায় সিএনজি উলটে সাহারা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। রবিবার সকালে বানিয়াগ্রাম বাজার বাসস্ট্যান্ড এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে। সাহারা ঐ উপজেলার মসুয়া গ্রামের ওয়াসিম মিয়ার মেয়ে। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।