হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের ডেম্যু ট্রেনের ধাক্কায় ইসমাঈল হাওলাদারের (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে লাকসাম রেলপথের হাজীগঞ্জের বাকিলা লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সে বাকিলা ইউনিয়নের গোগরা হাওলাদার বাড়ির মৃত রহিম হাওলাদারের ছেলে। লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার থাকলেও গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
