পীরগাছায় প্রভাষকসহ পাঁচ জুয়াড়ি জেলে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪৩

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুরের পীরগাছায় প্রভাষকসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে মামলার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে ইটাকুমারী ইউনিয়নের ঝিনিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বালারহাট ডিগ্রি কলেজের প্রভাষক জিতেন্দ্রনাথ, স্বপন চন্দ্র, বেনী মাধব, শরত্ চন্দ্র ও পরেশ চন্দ্র। পীরগাছা থানার উপপরিদর্শক মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।