নিরাপদ ইন্টারনেট ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ
ভোলা প্রতিনিধি ভোলায় রবিবার শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কোস্ট ট্রাস্ট এর হল রুমে দ্বিতীয় ব্যাচে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ (আইইসিএম) প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান। প্রশিক্ষণ কোর্স পরিচালক করেন ভোলা সদর উপজেলা ট্রেনিং অ্যান্ড মনিটরিং কর্মকর্তা মো. জিয়া উদ্দিন।
কটিয়াদীতে রাষ্ট্রপতির জন্মদিন উদ্যাপন
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদী প্রেসক্লাবের উদ্যোগে রবিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের জন্মবার্ষিকী উদ্যাপন হয়েছে।
এ উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহসভাপতি রতন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বক্তব্য রাখেন শীতল সাহা, ব্রজগোপাল বণিক, রফিকুল ইসলাম (মোহন মটরস), প্রিয় লাল রায়, আবু ঈশা মঞ্জিল, তাহের উদ্দিন, সাইদুর রহমান, অধ্যক্ষ আলমগীর জোয়ারদার প্রমুখ।
শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে মুজিববর্ষ উপলক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় রবিবার পাঁচ দিনব্যাপী শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ও নবীনগর স্থানীয় এনজিও হোপ এর সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ শেষে আগামী ১৭ মার্চ একযোগে এই উপানুষ্ঠানিক শিক্ষার পাঠদান কার্যক্রম শুরু হবে। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।
স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আবুল কাসেম, শেরপুরের সিভিল সার্জন ডা. আবুল কাসেম মোহাম্মদ আনওয়ারুল রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ প্রমুখ।
কালিয়ায় কৃষি যন্ত্রপাতি বিতরণ
কালিয়া (নড়াইল) সংবাদদাতা কালিয়ায় রবিবার জাতীয় কৃষি প্রযুক্তির আওতায় দুটি কৃষক দলের মধ্যে ৭ লক্ষাধিক টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি, কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু প্রমুখ।
মুজিববর্ষ উদ্যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় প্রমুখ।
মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক প্রচারাভিযান
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জ উপজেলা সদরে সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে রবিবার মাদক, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধবিষয়ক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন। বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, অধ্যক্ষ ড. আবদুর রহমান, মীর্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম প্রমুখ।
ফজিলা রহমান মহিলা কলেজে নবীনবরণ
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠির ফজিলা রহমান মহিলা কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) শ্রেণির নবাগত ছাত্রীদের নবীনবরণ রবিবার অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ এস এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাহাদুর, পরিমল চন্দ্র বিশ্বাস, প্রভাষক নিরঞ্জন কুমার সাহা, মো. আশফাকুর রশিদ রব্বানী ও নবাগত ছাত্রী ইসরাত জাহান কনা।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধায়নে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আফতাবুজ্জামান সরকার প্রমুখ।
মদন খাদ্যগুদামে ধান ক্রয় শুরু
মদন (নেত্রকোনা) সংবাদদাতা মদনে রবিবার কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, উপজেলা মত্স্য কর্মকর্তা (অতিরিক্ত) গোলাম মোস্তফা, খাদ্যগুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোমেন, কৃষক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় সমাজসেবা দিবস পালিত
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা নলছিটিতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে রবিবার বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের আয়োজনে সমৃদ্ধি প্রকল্পের অর্থায়নে শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কোডেকের সমন্বয়কারী মিলন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. দ্বীন মোহাম্মদ, ইউনিয়ন সমাজকর্মী শাহিন গাজী, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ফরিদগঞ্জে ইয়াবাসহ আটক এক
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর ফরিদগঞ্জে ৫১ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি মোহাম্মদ রহমত উল্লাহ ওরফে সোহেল পাঠানকে (৩২) আটক করেছে থানা পুলিশ। শনিবার ৫নং গুপ্টি ইউনিয়নের ঘনিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের হাবিবুল্লাহ পাঠানের ছেলে। এ বিষয়ে ওসি আব্দুর রকিব জানান, মাদক নির্মূলে আমাদের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
০
