রাজনীতিতে আজ শৌখিন পোস্টার, লিফলেট ও ব্যানার আছে; কিন্তু সৌজন্যবোধ বিরল প্রজাতির প্রাণীর মতো হারিয়ে যাচ্ছে। এটা খুবই খারাপ। রাজনীতির জন্য এটা নেতিবাচক দিক, যেটা আমরা এড়াতে পারছি না। রাজনীতিতে বিভাজন ও মেরুকরণ এত বেশি যে ভাবতেই কষ্ট লাগে। সাংঘর্ষিক ও বিভাজনের রাজনীতি এমন পর্যায়ে গেছে, সামাজিক অনুষ্ঠানাদিতে যেতেও এখন রাজনীতিকরা দ্বিধাবোধ করেন, কারো মৃত্যুর পর জানাজায় যাব কি না, তা নিয়েও দ্বিধায় পড়তে হয়। এসব বিষয় রাজনীতি ও গণতন্ত্রের জন্য শুভ নয়।
—ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় ত্রিবার্ষিক কাউন্সিল
অধিবেশনের উদ্বোধনী পর্বে
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ৫ জানুয়ারি ২০২০)
