ষড়িরপু নিয়ন্ত্রণ করুন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৫০

দেশের উন্নতি হয়েছে, কিন্তু মানব চরিত্রের উন্নয়ন ছাড়া উন্নয়ন টিকিয়ে রাখা যায় না। কথাটা বলেছেন প্রাচীন কালের অর্থশাস্ত্রের পণ্ডিত কৌটিল্য। কথাটা এই কালেও শতভাগ সত্যি। আমরা মনে করি, ষড়িরপু নিয়ন্ত্রণ করা গেলে মানব চরিত্রের উন্নতি এবং দেশের উন্নয়ন টিকিয়ে তা উত্তরোত্তর বাড়ানো সম্ভব। ষড়রিপু বলতে মানুষের শরীরের ৬টি শত্রুকে বোঝানো হয়ে থাকে। এই ৬টি শত্রু বা ষড়িরপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাত্সর্য। কাম বলতে তীব্র ও অনৈতিক যৌন আকাঙ্ক্ষা, মোহ বলতে অন্ধত্ব বা অন্ধ অনুরাগ, মদ বলতে অহংকার বা দম্ভ , মাত্সর্য বলতে পরশ্রীকাতরতা বা হিংসাকে বোঝায়। এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উলে­খ করতে চাই। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোবিদ ড্যানিয়েল গিল বার্ট বলেছেন, মানুষের স্বাভাবিক চাহিদাগুলো একবার পূরণ হয়ে গেলে বেশি টাকা মানেই কিন্তু বেশি সুখ নয়। দ্বিতীয়ত, ২০১৫ সালের একটি গবেষণায় প্রকাশ, অনেক টাকাকড়ি যে হারে দুঃখ কমাতে কাজে লাগে, সেই হারে সুখ বাড়াতে কাজে আসে না। খেয়াল রাখবেন, কেউই এ কথা বলছেন না যে, আপনার বেতন বা টাকার পরিমাণই  সুখ-দুঃখ যাচাইয়ের একমাত্র নিয়ামক। টাকার বাইরে সুখের অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সুস্বাস্থ্য, আপনজন, পরিবার, বন্ধদের সঙ্গে সম্পর্ক ইত্যাদি। আসুন আমরা সকলে দেশের টেকসই উন্নয়নের জন্য ষড়িরপু নিয়ন্ত্রণ করি এবং মনীষীদের প্রদর্শিত পথে দৈহিক ও মানসিক সুখ অর্জনে ব্রতী হই।

হাজী মো. আলী বশির

৮৮/৮৯ আগাসাদেক রোড;

মাহবুব আলী

৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা