চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল ও বাংলাদেশের সুখ-সমৃদ্ধি কামনা করে দেশ বিদেশের লাখ লাখ মুসুল্লির আমিন-আমিন ধ্বনির মধ্যে দিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরিফে হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরীর (র.) তিনদিন ব্যাপী ১০৫তম বাত্সরিক ওরশ সমাপ্ত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় দরবার শরিফের হুজুর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনায় মোনাজাত হয়।
