মনির সভাপতি, হাবু সাধারণ সম্পাদক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৫৩

ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন নির্বাচন

বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন তালুকদার মো. মনির ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী হাবিবুর রহমান হাবু। সম্প্রতি রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টরে হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার নবনির্বাচিত এ কমিটিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বাংলাদেশ ট্রাক  ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউয়িনের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পণ্য পরিবহনের উন্নয়নের স্বার্থে মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন এবং পণ্য পরিবহনের বিরাজিত সমস্যা সমাধানে মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধভাবে অগ্রসর হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা উপলক্ষ্যে এক জরুরি সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।—প্রেস বিজ্ঞপ্তি