নূর-ই-চশমা বেগম
সাবেক খাদ্য নিয়ন্ত্রক মরহুম ফজলুর রহমানের স্ত্রী, সাবেক সচিব রাজিয়া বেগমের মা, আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম তালেব আলী ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের শাশুড়ি নূর-ই-চশমা বেগম (৮৫) গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ১৯৩৫ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চার কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার সকালে মনসুরাবাদ জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা হয়। পরে তার মরদেহ মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
জাহানারা বেগম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর মা জাহানারা বেগম (৯৩) রবিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত শফিকুর রহমান চৌধুরীর স্ত্রী। রবিবার বাদ জোহর মরহুমার জানাজা গ্রামের বাড়ি নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের লক্ষীপুরে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) সাইফুল ইসলাম, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, সদর দক্ষিণ থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া প্রমুখ।
