কর্মসংস্থান ব্যাংকের নতুন এমডি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৫৫

মো. তাজুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে গতকাল রবিবার কর্মসংস্থান ব্যাংকে যোগ দিয়েছেন। এর আগে তিনি জনতা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি