নিপ্রো জেএমআই ফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৫৬

জাপান-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি-নিপ্রো জেএমআই ফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন ২০১৯ সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক অনুষ্ঠানটির উদ্বোধনী ঘোষণা করেন।

 প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান নিপ্রো জেএমআই ফার্মার ওষুধ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সকলের প্রশংসা করেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মিজানুর রহমান ২০১৯ সালের অর্জিত সাফল্য সম্পর্কে আলোকপাত করেন এবং নতুন কৌশল সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি