কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২২:০৩

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব বন্দডাকপাড়া আবাসিক এলাকায় গতকাল রবিবার দুপুরে একটি রাসায়নিকের গুদামে বিস্ফোরণ ঘটেছে। এর ফলে আগুন লেগে গেলে তা নেভাতে গিয়ে ১০ জন জখম হয়। বিস্ফোরণে গোডাউনের টিনের ছাউনি উড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অন্যথায় অনেক বাড়িঘরে আগুন লেগে ব্যাপক হতাহতের আশঙ্কা ছিল। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,     এলাকাবাসীর সহযোগিতায়  ও তাদের চেষ্টায় দ্রুত আগুন নেভানো গেছে। এলাকাবাসী জানায়, কেরানীগঞ্জের আতাশুর, কালিন্দী, ডাকপাড়া, চুনকুটিয়াসহ ১২টি আবাসিক এলাকায় এরকম ৫০টি রাসায়নিকের গোডাউন রয়েছে। এলাকাবাসীর দাবি, সরকার যেন অতি দ্রুত কেরানীগঞ্জের আবাসিক এলাকা থেকে সব রাসায়নিকের গুদাম নিতে মালিকদের বাধ্য করে।