অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০০:২২

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ।

গতকাল রবিবার সকালে ঢাকার কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

উল্লেখ্য, সানাউল্লাহ মিয়া গত ১ জানুয়ারি রাতে হাসপাতালে ভর্তি হন। একাদশ জাতীয় নির্বাচনের আগে ব্রেইন স্ট্রোক হয়েছিল তার। দীর্ঘদিন ধরে অসুস্থ এই আইনজীবীর জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।