জামিন পাননি ডিআইজি মিজান ও দুদকের বাছির

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০০:২২

ঘুষ লেনদেনের মামলায় জামিন পাননি পুলিশের সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান মিজান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস গতকাল রবিবার এ আদেশ দেন। একই আদালত অবৈধ সম্পদ অর্জনের মামলায়ও ডিআইজি মিজানের জামিন নাকচ করে দেয়। মিজানের পক্ষে এহেসানুল হক সমাজী ও বাছিরের পক্ষে কবির হোসাইন শুনানি করেন। আর দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।

এদিকে ঘুষ লেনদেনের মামলায় মিজান ও বাছিরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গতকাল দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। আগামী ৯ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রেখেছে আদালত।