ইসরাইল পরমাণু শক্তিধর দেশ!

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০০:২৬

ইসরাইল পরমাণু শক্তিধর দেশ বলে স্বীকার করলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু! গতকাল মুখ ফসকে তিনি এটা স্বীকার করলেও পরে ভুল করেছেন বলে মন্তব্য করেন। ইসরাইলের কাছে পরমাণু অস্ত্র আছে বলে ধারণা করা হয়। কিন্তু দেশটি কখনো এ বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেনি। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকে নেতানিয়াহু গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে গ্যাস পাইপলাইন চুক্তি নিয়ে কথা বলছিলেন। এ নিয়ে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা ‘নিউক্লিয়ার পাওয়ার’ দেশে পরিণত হতে যাচ্ছি। এরপর দ্রুত তিনি বলেন, ‘এনার্জি পাওয়ার’ দেশ। তিনি হাঁসেন এবং ভুল করেছেন বলে জানান। -রয়টার্স