বিনোদন রিপোর্ট
আবদুন নূর সজল। ছোটপর্দায় নিজের প্রমাণ করেছেন বহুবার। এরপর বড়পর্দাতেও প্রশংসিত তিনি। এই বছর একাধিক সিনেমা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। যেগুলো এখন শুধু মুক্তির তালিকায়। এরমধ্যে রয়েছে সজলের ‘জ্বীন’ সিনেমাটি। এরমধ্যে সিনেমার কাজ শেষ করেছেন। এই বছর মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার পোস্টারের প্রথম লুক প্রকাশের পর থেকে নতুন আলোচনা তৈরি হয়েছে। এছাড়া ডাবিং-এর কাজও শেষ হয়েছে এরইমধ্যে। ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়। সিনেমাটি প্রসঙ্গে সজল বলেন, ‘এই অঙ্গনে যেহেতু ক্যারিয়ারের অনেকদিন হয়ে গেলো তাই স্বাভাবিকভাবেই সিনেমা প্রস্তাব অনেক আসে। এখনো আসছে। কিন্তু দর্শকদের হতাশ করতে চাই না। ছোটপর্দার মধ্য দিয়ে সবার মাঝে আমার যে ইমেজ তৈরি হয়েছে সেটি ঠিক রাখতে চাই। তাই সিনেমার ক্ষেত্রে আমি বেশ সচেতন। কারণ নাটকে এদিক সেদিক হলেও খুব বেশি প্রভাব পড়ে না। তবে সিনেমা ভিন্ন বিষয়।’
‘জ্বিন’ সিনেমার কাজের পর আবারো ছোটপর্দায় কাজ শুরু করেছেন সজল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্দিষ্ট পর্দায় নিজের কাজকে আটকে রাখতে চাইনি। বড়পর্দায় কাজ করি বলে ছোটপর্দায় ছেড়ে দেবো এমনটা নয়। আমি কাজ করছি। যেখানে যখন ভালো কাজ আসবে আমি করবো। যেমন ‘জ্বিন’ করার জন্য আমি প্রায় চার মাস কোনো নাটক করিনি।’
