আলম তালুকদার
হচ্ছে উলটপালট
সড়ক হচ্ছে হালট
দেখছি একটা বাস
চার চাকাতেই লাশ!
ঘুরছে ট্রেনের চাকা
শঙ্কা বেঁচে থাকা!
বসতবাড়ি ঢাকা
সব দূষণে পাকা।
কমছে নিয়মনীতি
জ্যান্ত মানুষ স্মৃতি!
সবাই যাবে আগে
পালায় বনের বাঘে!
ডিজিটাল যুগের
সব কি উপভোগের?
সবাই খ্যাতি চাচ্ছে
মানুষ! কোথায় যাচ্ছে?
সবাই ভীষণ চালাক
দায়দায়িত্ব তালাক!
