রঙ্গরস

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২১:৫০

—আমাদের কুকুরটা এত বুদ্ধিমান যে সেবার যখন আমাদের বাড়িতে আগুন লেগে গেল আমরা সবাই নিরাপদে বাইরে এসেছি তখনো কুকুরটা ভিতরে। কিছুক্ষণ পর সে মুখে করে একটা জিনিস নিয়ে ছুটে বেরিয়ে এলো। দেখি সেটা টাওয়েলে জড়ানো একটা ফাইল—

—কিসের ফাইল?

—বাড়ির ফায়ার ইন্স্যুরেন্সের ফাইল।

 

 

একজন বিখ্যাত বক্তাকে প্রশ্ন করা হলো তাঁর অসাধারণ বক্তৃতা সম্পর্কে। তিনি বললেন, ‘আসলে যে কোনো ভালো বক্তৃতা কনসিভ করা সোজা, ডেলিভারি দেওয়াটাই কঠিন।’