নিয়োগ বিজ্ঞপ্তি: বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব জহুরুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত ‘আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ’ ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ এ স্কুল শাখায় প্রতিষ্ঠানের বিধি মোতাবেক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে খন্ডকালীন বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। সংস্কৃতিমনা, কর্মঠ ও স্নাতক (সম্মান) প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯/০১/২০২০ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র নিয়ে সাক্ষাত্কার বোর্ডে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। *বেতন আলোচনা সাপেক্ষে এবং কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। -অধ্যক্ষ, মোবাইল নং-০১৮১১৪৩৮১৮০। সিএম-২৬
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, চান্দহর, সিংগাইর, মানিকগঞ্জ-এ শূন্য পদে একজন (০১) এমএলএসএস (দপ্তরি) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য আহ্বান করা হলো। —প্রধান শিক্ষক, ০১৭৩২৪০৬০৯৩। সিকে-৫২
সংশোধনী পুনঃনিয়োগ বিজ্ঞপি্ত: সরকারী বিধি মোতাবেক কাঁঠালী এস.সি উচ্চ বিদ্যালয়, ডাকঘর- কাঁঠালী, উপজেলা- জলঢাকা, জেলা- নীলফামারীর জন্য শূন্য পদে ১ জন নৈশপ্রহরী নিয়োগ করা হবে। জনতা ব্যাংক জলঢাকা শাখার অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য প্রয়োজনীয় কাগজপত্র ও ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। বিঃদ্রঃ পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। —প্রধান শিক্ষক সিকে-৫০
নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে নূরেশ্বর আমিনীয়া আলিম মাদরাসা, ডাকঘর- পাঁচপীর, উলিপুর, কুড়িগ্রাম। একজন অফিস সহকারী কামহিসাব সহকারী নিয়োগ করা হইবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ অধ্যক্ষ বরাবর আবেদন করিতে হইবে। —অধ্যক্ষ সিকে-৪৯
