মৌলভীবাজারে কিশোরী সমাবেশ ও মেলা অনুষ্ঠিত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২১:৫৬

মৌলভীবাজার প্রতিনিধি

‘বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা আগে’—এই লক্ষ্যে কর্মসংস্থান তৈরিতে মৌলভীবাজার সদর উপজেলায় কিশোরীদের সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে সিএনআরএস—সূচনা কর্মসূচি মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে দিনব্যাপী কিশোরীদের সমাবেশ ও মেলা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ মৌলভীবাজার আসনের (সংরক্ষিত) সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সূচনা গভর্নেন্স অফিসার ওয়াহিদুজ্জামানের পরিচালনায় কিশোরী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, সদর যুব উন্নয়ন কর্মকর্তা জসীমউদ্দিন, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান, কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, নাজিরাবাদ ইউপি, চেয়ারম্যান  এনামুল হক রাজা। কিশোরী সমাবেশ ও মেলায় বিভিন্ন ধরনের আটটি স্টল অংশগ্রহণ করে। কিশোরী সমাবেশে সদর উপজেলার প্রায় চার শতাধিক কিশোরী অংশ নেয়।

 

মৌলভীবাজার : কিশোরী সমাবেশে অতিথিরা             —ইত্তেফাক