টেকনাফে অবৈধ দোকানপাট উচ্ছেদ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২১:৫৮

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশত দোকানপাট উচ্ছেদ করেছে। সোমবার টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনছুর, হ্নীলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ, উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমানসহ ভ্রাম্যমাণ আদালতের একটি দল উপজেলার হ্নীলা লেদা পুরান বাজার ও টাওয়ার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অর্ধশত দোকানপাট উচ্ছেদ করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনছুর জানান, উপজেলার যেকোনো স্থানে সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।