শেরপুরে পাবলিক ও পরিবহন প্লেসে মাদকবিরোধী স্টিকার বিতরণ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২১:৫৮

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী সপ্তাহ উপলক্ষ্যে পাবলিক ও পরিবহন প্লেসে মাদকবিরোধী স্টিকার বিতরণ করা হয়েছে। সোমবার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক ও পরিবহন প্লেসে মাদকবিরোধী স্টিকার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউটদল।