মনপুরায় ২০ মণ জাটকা জব্দ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:০০

মনপুরা (ভোলা) সংবাদদাতা

ভোলার মনপুরা থেকে ২০ মন জাটকা জব্দ করেছে মনপুরা কোস্ট গার্ড। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা হাজিরহাট ইউনিয়নের চর জংলা খালসংলগ্ন আনছার চেয়ারম্যান বাড়ির পাশে বস্তাভরা অবস্থায় মাছগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা এতিমখানা, ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার গরীবদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোস্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার জুলফিকর হায়দার, মত্স্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধিরা।