কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:০১

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে শাহিনুর বেগম (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।  সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাগদী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শাহিনুর ফরিদপুরের নগরকান্দা উপজেলার রায়চর গ্রামের শাহজাহান শেখের মেয়ে ও নূর আলমের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে সে মামা বাড়ি থেকে খালা বাড়ি যাবার সময় রেললাইন পার হচ্ছিল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  কাশিয়ানী থানার ওসি মো.আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।