বরিশাল অফিস
বরিশাল নগরীর ব্যস্ততম এলাকা সদর রোডের পানচালী নামের এক খাবারের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ও পণ্য বিবরণী না রাখার দায়ে পানচালী খাবারের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. শাহ আলম। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
