ফেনী প্রতিনিধি ও পরশুরাম সংবাদদাতা
ফেনীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা রবিবার রাতে শহরের ওয়াপদা মাঠে শুরু হয়েছে। মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। উদ্বোধক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাম্মত্ সুমনী আক্তার।
ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক ও পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর গোলাম মেহেদী আলম চৌধুরী, ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি আবদুর রইস কায়েজার।
