চন্দনাইশে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:০৪

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে আরাফাত (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৫টার সময় বাড়ির সামনের পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামলে পা পিছলে পড়ে ডুবে যায়। টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে ২ নম্বর ওয়ার্ডের এয়াকুব মাষ্টার বাড়ির আশরাফ আলীর ছেলে।