বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় ৭৯০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে বড়লেখা শহরের উত্তর চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের জফরপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।
