বেলাব (নরসিংদী) সংবাদদাতা
বেলাবতে রবিবার রাতে গুলিভর্তি রিভলবার ও ৫০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে আমির হোসেন(৩০)।
বেলাব থানার ওসি মো. ফখরুউদ্দীন ভূঁইয়া জানান, গ্রেফতার আসামির নামে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।
