চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে ইভিএম প্রদর্শনী শুরু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:১০

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে ভোটারদের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে ধারণা দিতে ইভিএম প্রদর্শনী গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। এ আসনে শহর অংশে চান্দগাঁও নির্বাচনী এলাকায় ১৫টি স্থান এবং পাঁচলাইশ এলাকার ১০টি স্থান ও বোয়ালখালি উপজেলা অংশের ১৮টি স্থানে ইভিএম প্রদর্শনী চলছে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনি কর্মকর্তারা জানান, এ কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। সেই সঙ্গে ভোটারদের ভোটদানের সুবিধার্থে মক ভোটিংয়ের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৯২ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।